Covid 19 India: নতুন করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, শনিবার দৈনিক সংক্রমণ হাজার পার

Updated : Mar 27, 2023 09:41
|
Editorji News Desk

ফের নতুন করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। দেশে ভাইরাসের সংখ্যা ফের বৃদ্ধি পেতে শুরু করেছে। দেশে সেই সঙ্গে মৃত্যুর খবরও এসেছে। শনিবার কোভিডে আক্রান্ত হয়েছেন হাজার জনের বেশি। গত সাত দিনে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহে গোটা দেশে প্রায় ৫ হাজার মানুষ নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শনিবার নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১০৭১ জন। গত বছর নভেম্বরে আক্রান্তের সংখ্যা হাজার পার করেছিল। গত কয়েকদিনে সংক্রমণ বৃদ্ধি হয়েছে গুজরাতে। সাতদিনে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। যা গত সাত দিনের তুলনায় সাড়ে ৩ গুণ বেশি। 
 
গুজরাত ছাড়াও সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্র ও কর্নাটকে। মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা সবথেকে বেশি। গত সাতদিনে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৫ জন। কর্নাটকে আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন।

COVID 19COVID 19 CASES

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক