লিভ-ইন (Live-in) যুগলদের সন্তানরা পৈতৃক সম্পত্তির অধিকারী । ‘লিভ ইন’ (Child borns in Live-in relationship) করছেন এমন কোনও যুগলের সন্তান হলে, তাকে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না । মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) ।
লিভ-ইন সম্পর্কে থাকা যুগলদের নিয়ে এদিন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বহু বছর ধরে যুগল যদি স্বামী-স্ত্রীর মতো লিভ টুগেদার করেন, তাহলে তাঁরা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ বলে ধরে নেওয়া হবে ।
আরও পড়ুন, Rasika Jain Death Case : রসিকা জৈন রহস্যমৃত্যুর তদন্তে আইপিএস অফিসার দময়ন্তী সেন
প্রসঙ্গত, দীর্ঘ দিনের সম্পর্কে থাকা এক ব্যক্তি ও মহিলার পুত্র সন্তানকে পৈতৃক সম্পত্তির ভাগ দেওয়ার আর্জি মঞ্জুর করেছিল নিম্ন আদালত। ২০০৯ সালে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কেরল হাই কোর্ট । হাই কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছিল, আইন বিবাহের পক্ষে এবং তা উপপত্নীর বিরুদ্ধে । সেই রায় এদিন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ।