Half Day Holiday: ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি অসাংবিধানিক, কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ বামেদের

Updated : Jan 19, 2024 21:46
|
Editorji News Desk

অযোধ্যার রামমন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। ২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রের এই নির্দেশকে অসাংবিধানিক বলে আখ্যা বাম দলগুলির। বামেদের দাবি, ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করেছে কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্তের ফলে, একটি ধর্মকেই প্রাধান্য দেওয়া হয়েছে। 

অন্য বিরোধীদের দাবি কী

কেন্দ্রের এই নির্দেশের পর একই নির্দেশ দিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিও। এই ইস্যু নিয়ে বাম দলগুলি ছাড়া অন্য বিরোধী দল মুখ খোলনি। রাহুল গান্ধী আগেই জানিয়েছিলেন, বিজেপি-আরএসএস-এর অনুষ্ঠানে কংগ্রেস অংশগ্রহণ করবে না। অন্য বিরোধী দলগুলিও অযোধ্যার অনুষ্ঠান থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। কেন্দ্রের হাফ ডে ছুটি নিয়ে বামেরা ছাড়া মুখ খোলেনি কোনও বিরোধী।  

বামেদের দাবি

CPIM-এর পলিট ব্যুরো থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সরকারি কর্মীদের ধর্মীয় বিশ্বাস ও পছন্দের অধিকার আছে। এই ধরনের সার্কুলার জারি করে কেন্দ্র ক্ষমতার অপব্যবহার করেছে। এরপরই পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়, এটি সম্পূর্ণ অসাংবিধানিক। তাঁদের মতে, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুয়ায়ী, প্রশাসনের উচিত, ধর্মের সঙ্গে দূরত্ব বজায় রাখা। 

Left parties

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক