Karnataka MP: লোকসভার স্মোক কাণ্ডে 'পাস' দেওয়া সাংসদ প্রতাপ সিংহের ভাই গ্রেফতার

Updated : Dec 31, 2023 11:42
|
Editorji News Desk

সদ্য সংসদের ভিতরে স্মোক হামলার জেরে দিন কয়েক আগে শিরোনামে এসেছে কর্নাটকের বিজেপি সাংসদ প্রতাপ সিংহের নাম। এবার তাঁর ভাই বিক্রম সিংহকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে গাছ কাটা এবং পাচার চক্রের অভিযোগ রয়েছে। 

অভিযোগ, কর্ণাটকের হাসান জেলায় কমপক্ষে ১২৬টি বড় বড় গাছ কেটেছেন বিক্রম। যে গাছগুলি কাটার জন্য কোনও অনুমতিপত্র অভিযুক্তের কাছে ছিল না। এমনকি বেআইনি কাঠ পাচারের অভিযোগও উঠেছে বিক্রমের বিরুদ্ধে। 

আরও পড়ুন - প্রথম তেরঙা উত্তোলন, রাজীব গান্ধীর শপথগ্রহণ, ইতিহাসে ৩১ ডিসেম্বর

শনিবার বিক্রমকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশের ক্রাইম স্কোয়াড। অভিযুক্তকে রাজ্যের বন দফতরের হেফাজতে তুলে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলাও রুজু করা হয়েছে।

BJP

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক