গত কয়েকদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। তিহাড় জেলে ফের মেয়ে সুকন্যার সঙ্গে দেখা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। এদিনও মেয়ে দেখে চোখে জল অনুব্রতর। সূত্রের খবর, মেয়েকে সব কিছু ঠিক হয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন বাবা অনুব্রত। উল্লেখ, গরু পাচার তদন্ত মামলায় দু জনকেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। তিহাড় জেলে পাশাপাশি রয়েছেন বাবা ও মেয়ে।
এর আগেও জেলের মধ্যে মেয়ের সঙ্গে দেখা হয়েছিল অনুব্রতর। দাবি করেছিলেন, সুকন্যাকে গ্রেফতার করা ঠিক হয়নি। এদিন আশ্বাস দিলেন সবকিছু ঠিক হয়ে যাওয়ার। যদিও এই ঘটনার তদন্তে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের নামে চার্জশিট জমা দিয়েছে ইডি। তাতে স্পষ্ট দাবি করা হয়েছে, গরুপাচারের ঘটনায় জড়িত বীরভূমের নেতা অনুব্রত।
ওই চার্জশিটে অনুব্রত-কন্যা সুকন্যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে নাম রয়েছে সুকন্যা মণ্ডলের। গত বছর গরুপাচার তদন্ত মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। এই বছর গ্রেফতার করা হয় সুকন্যাকে।