Air India Express flight: মাঝ আকাশে কেবিনে পোড়া গন্ধ, মাসকটে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানের

Updated : Jul 24, 2022 14:03
|
Editorji News Desk

আবারও বিমানে বিপত্তি! এবার মাঝ আকাশে সমস্যায় পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝ আকাশে বিমানে হঠাৎ পোড়া গন্ধ ছড়ানোয় আতঙ্ক। কালিকট-দুবাই রুটের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকে তড়িঘড়ি নামানো হয় মাসকটে। 

জানা গিয়েছে, বিমানের কেবিনে পোড়া গন্ধ পাওয়া যায়। তার জেরেই আতঙ্ক ছড়ায়। সূত্রের খবর, বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া দেখা যায়নি। তেল বা জ্বালানির গন্ধও পাওয়া যায়নি। কিন্তু কী কারণে পোড়া গন্ধ, মাসকটে অবতরণের পর তা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। 

আরও পড়ুন- Indigo flight:যান্ত্রিক ত্রুটির জেরে হায়দরাবাদগামী ইন্ডিগো বিমানের করাচিতে জরুরি অবতরণ

অন্য দিকে, রবিবারই ইন্ডিগোর একটি বিমানে বিপত্তি ঘটে। শারজাহ-হায়দরাবাদ বিমানকে করাচির বিমানবন্দরে নামানো হয় বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। যান্ত্রিক গোলযোগের জেরেই পাইলট এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ঠিক কী গোলযোগ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

MuscatAir India FlightsAir India Expressemergency landing

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক