Supreme Court on Live In Relationship: স্বেচ্ছায় সহবাসের পর ধর্ষণের অভিযোগ আনা যায় না, বলল সুপ্রিম কোর্ট

Updated : Jul 22, 2022 19:41
|
Editorji News Desk

সহবাস সংক্রান্ত মামলায় কেরালা হাইকোর্টের পর একই রায় দিল সুপ্রিম কোর্ট। কোনও মহিলা যদি স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে সহবাস করেন, তবে সম্পর্ক ভেঙে গেলে মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করতে পারেন না, সহবাস সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিন পাওয়া প্রসঙ্গে এমনই জানাল সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিক্রম নাথের বেঞ্চ। 

জানা গিয়েছে, রাজস্থানের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা করেন এক মহিলা। মহিলার অভিযোগ, বছর চারেক আগে ২১ বছর বয়সে তিনি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের একটি কন্যাসন্তানও হয়। ১৯ মে রাজস্থান হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন অভিযুক্ত। কিন্তু রাজস্থান হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। 

আরও পড়ুন- Protest banned in Parliament: সংসদ চত্বরে নিষিদ্ধ ধরনা-বিক্ষোভ, জোর করে মুখ বন্ধের অভিযোগ বিরোধীদের

‘বার অ্যান্ড বেঞ্চ’-এর খবর অনুযায়ী দুই বিচারপতি জানিয়েছেন, অভিযোগকারী মহিলা স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। তাই এখন সম্পর্ক ভেঙে যাওয়ার সময় ৩৭৬(২)(এন) ধারায় এফআইআর দায়ের করার ভিত্তি হতে পারে না। এই মর্মে অভিযুক্তের জামিনও মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত।

Live in relationshipSupreme Courtrape case

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক