আলু পোস্ত, ঝিঙে পোস্ত কিংবা পোস্ট বাটা বা পোস্ত বড়া তো অনেক খেয়েছেন । কিন্তু, বাঙালির হারিয়ে যাওয়া রান্না 'পোস্ত পাতুরি' চেখে দেখার সুযোগ হয়েছে কি ? এডিটরজি বাংলার হেঁসেলে রইল পোস্ত পাতুরি-র রেসিপি ।
উপকরণ
পোস্ত, সাদা সর্ষে, নারকেল কোড়া, তিল, কলাপাতা, সুতো, কাঁচা লঙ্কা, স্বাদমত নুন-চিনি, পরিমাণ মতো সর্ষের তেল
পদ্ধতি
প্রথমে একটি মিক্সারে সর্ষে, নারকেল কোড়া ও কাঁচালঙ্কা দিয়ে পেস তৈরি করে নিন । এবার একটি পাত্রে ওই পেস্ট রেখে, তাতে একে একে অল্প তিল, পেঁয়াজ কুচি, স্বাদমতো নুন, চিনি ও সর্ষের তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন । এরপর একটি কলাপাতা অর্ধেক কেটে পরিষ্কার করে তাতে অল্প তেল মাখিয়ে কিছুটা পোস্তর মিশ্রণ দিন । তার উপর একটা কাঁচালঙ্কা দিয়ে কলাপাতাটি চারদিক থেকে ভাল করে মুড়ে পাতলা সুতো দিয়ে বাঁধুন। তারপর কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে হালকা আঁচে সবকটা কলাপাতাগুলি দিয়ে দিন । হালকা করে সেগুলি উল্টে-পাল্টে ভেজে নিন । তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পোস্তর পাতুরি ।