Crispy Corn: রবিবারের সন্ধেতে রাখুন মশালাদার ক্রিসপি কর্ন, জানুন কীভাবে বানাবেন 

Updated : Jul 07, 2024 06:14
|
Editorji News Desk

ঝিরিঝিরি বৃষ্টি। তারসঙ্গে আবার রবিবারের সন্ধে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সেরা সুযোগ আর কি হতে পারে। গল্প হবে আর খাওয়া-দাওয়া হবেনা তাই হয় নাকি। সেকারণে চটজলদি বানিয়ে নিতে পারেন মশালাদার ক্রিসপি কর্ন।

উপকরণ- 

  • কর্ন 
  • পেয়াজ কুচি
  • ধনেপাতা কুচি
  • জিরে গুড়ো
  • ধনে গুড়ো
  • পরিমাণ মতো লবন
  • চাট মশলা
  • কর্নফ্লাওয়ার
  • ভাজার জন্য তেল 

কীভাবে বানাবেন? 
প্রথমে পরিমাণমতো কর্ন ভালো করে সিদ্ধ করে নিন। তারপর জল ছেঁকে একটি বড় বাটিতে রাখুন। তার সঙ্গে মিশিয়ে নিন কর্নফ্লাওয়ার, লবন, জিরে গুড়ো, ধনে গুড়ো। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে নিন। এবং কর্নফ্লাওয়ার মাখানো কর্নগুলি ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে, তারসঙ্গে ভালো করে চাট মশলা মিশিয়ে নিতে হবে। এবং উপর থেকে পেঁয়াজ ও ধনেপাতা কুচি মিশিয়ে পরিবেশন করুন।  

Corn

Recommended For You

editorji | editorji-র হেঁশেল

Paneer Mirchi Masala Recipe : ডিনারে পরোটা আর পনির মির্চি মশলা, জুভে জল আনা পদের রেসিপি শিখে নিন

editorji | editorji-র হেঁশেল

Vapa Pitha : পৌষ সংক্রান্তির আবহে পাতে কেক স্টাইলের ভাপা পিঠে, রইল রেসিপি

editorji | editorji-র হেঁশেল

Soy Tikka Masala Recipe : পরোটা আর সয়া টিক্কা মশলার দারুণ কম্বিনেশন ডিনারে, দেখুন রেসিপি

editorji | editorji-র হেঁশেল

No Bread Matar Sandwich : পাউরুটি ছাড়াই স্যান্ডউইচ, কীভাবে বানাতে হয় দেখে নিন

editorji | editorji-র হেঁশেল

Veggie Pasta Soup Recipe : ঠাণ্ডায় গরম গরম পাস্তা স্যুপ, জেনে নিন রেসিপি