Srijato: শ্রীজাতর ছবির জন্য বম্বে, জিয়াগঞ্জ থেকে গান রেকর্ড করে পাঠাবেন শ্রেয়া-অরিজিৎ

Updated : Jul 10, 2021 14:22
|
Editorji News Desk

কবি যে এবার ক্যামেরার এদিকে, সে' খবর আগেই ছিল। নিজের সিনেমায়  গীতিকারও শ্রীজাত নিজেই। সম্প্রতি একটি বাংলা সংবাদমাধ্যমকে শ্রীজাত জানিয়েছেন বম্বে থেকে শ্রেয়া আর জিয়াগঞ্জ থেকে অরিজিত সিংহ, তাঁর গান রেকর্ড করে পাঠাবেন। 

এর আগেও অরিজিৎ আর শ্রেয়ার একাধিক হিট গানের নেপথ্যে ছিলেন শ্রীজাতই। কার গলায় কোন শব্দ মানায়, তাও বুঝে গিয়েছেন এতদিনে। তাই নিজের প্রথম ছবি 'মানবজমিন'-এর জন্য সুরের জগতের দুই দিকপাল বাঙালি শিল্পীকেই বেছে নিয়েছেন শ্রীজাত। 

অতিমারী আবহে নানা বিধিনিষেধ। তাই যে যেখানে আছেন, সেখান থেকেই গান রেকর্ড করে পাঠাবেন পরিচালককে। প্রথম ছবিতে আপাতত চারটি গান রাখবেন বলে মনস্থির করেছেন শ্রীজাত। বাকি দুই গান কারা গাইবেন, তা অবশ্য খোলসা করেননি। 

shreya ghosalArijit Singh

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ