Nusrat-Nikhil:দেখা হল না নুসরত-নিখিলের, পিছিয়ে গেল শুনানি

Updated : Jul 20, 2021 18:11
|
Editorji News Desk

দীর্ঘদিন পর দেখা হওয়ার কথা ছিল নুসরত-নিখিলের। কিন্তু হল না। নিখিল জানিয়েছিলেন, এই মুহূর্তে তিনি শহরের বাইরে। মঙ্গলবার নিখিল-নুসরতের মামলার পরবর্তী দিনও পিছিয়ে গেল আলিপুর আদালতে। আদালত সূত্রে খবর, করোনা আবহে প্রত্যেক দিন সব বিচারপতি আদালতে এসে উপস্থিত হচ্ছেন না এবং বেঞ্চ গঠন হচ্ছে না। যার ফলে মঙ্গলবার নুসরতের বিরুদ্ধে নিখিলের করা দেওয়ানি মামলার শুনানি হল না। 

আইনি প্রক্রিয়ায় বিয়ে হয়নি নিখিল-নুসরতের। তাই অ্যানালমেন্টের মাধ্যমেই নুসরতের থেকে আলাদা হতে চেয়েছেন নিখিল। কিন্তু বিচারপতিদের অনুপস্থিতিতে আপাতত শুনানি স্থগিত। আবার পরবর্তী তারিখ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে দু’পক্ষকে।

আদালতে নিখিল আর অন্তঃসত্তা নুসরতের মুখোমুখি হওয়ার সম্ভবনা তৈরি হওয়ার পর থেকে জল্পনা তৈরি হয়েছিল নুসরত অনুরাগীদের মধ্যে। তবে আপাতত পিছিয়ে গেল সেই সম্ভবনা। 

Nikhil JainNusrat Jahan divorceNusrat Jahan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ