Kangana Ranaut as Sita: করিনা নয়, কঙ্গনাই হচ্ছেন সীতা, পরিচালককে ধন্যবাদ উচ্ছ্বসিত নায়িকার

Updated : Sep 16, 2021 14:23
|
Editorji News Desk

সীতার চরিত্রে অভিনয়ের জন্য নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন করিনা কাপুর। ক্ষুব্ধ নেটিজেনরা সে'সব নিয়ে রীতিমতো ট্রোল করেছিলেন বেবোকে। এবার খবর, করিনা নয়, ‘সীতা: দ্য ইনকারনেশন’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন কঙ্গনা রানাউত

ছবির পোস্টার নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করে পরিচালক অলৌকিক দেশাইকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন বলিউডের 'কুইন' কঙ্গনা।

পরিচালক নেটমাধ্যমে লিখেছেন, ‘যা এতদিন মরীচিকার মতো লাগত, তা এখন বাস্তব মনে হচ্ছে। এমন এক ধার্মিক চরিত্রকে আগে কখনও পর্দায় ফুটিয়ে তোলা হয়নি। কঙ্গনা রানাউতকে সীতা হিসেবে পেয়ে আমি খুবই খুশি।’ পরিচালকের পোস্টকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে এনে কঙ্গনা লিখেছেন, ‘আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন, কঙ্গনার বিরুদ্ধে জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা! জাভেদ-মামলায় হাজিরার নির্দেশ

ঝাঁসির রানী থেকে, জয়ললিতা, ইন্দিরা গান্ধী হয়ে এবার পৌরাণিক চরিত্রে প্রবেশ কঙ্গনার। একের পর এক লার্জার দ্যান লাইফ চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ আসছে কঙ্গনার কাছে। 
 

Kangana RanautSita-The IncarnationKareena Kapoor

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ