BJP MLA's Letter: প্রধানমন্ত্রীকে 'ম্যাডাম' বলে সম্বোধন, বিজেপি বিধায়কের চিঠি ঘিরে উত্তাল নেটদুনিয়া

Updated : Aug 10, 2021 16:52
|
Editorji News Desk

প্রধানমন্ত্রীকে 'ম্যাডাম' বলে সম্বোধন করে চিঠি লিখলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভায় বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরী (Bibekananda Bauri)। ৯ অগস্ট সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) র দফতরে চিঠি লেখেন বিবেকানন্দ। চিঠিতে প্রধানমন্ত্রীকে 'ম্যাডাম' বলে সম্বোধন করেন তিনি।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে চিঠিটি।
আর সেই নিয়ে এবার বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি কটাক্ষের মুখে পড়েছেন।

 


রঘুনাথপুর (Raghunathpur) এলাকায় রাজবীর বাউড়ি নামে একটি ২ বছরের শিশুর ব্লাড ক্যান্সারে আক্রান্ত। শিশুটির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিজেপি বিধায়ক সাহায্যের আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে প্রধানমন্ত্রীকে 'ম্যাডাম' বলে সম্বোধন করেন তিনি।


এই বিষয়টি নিয়ে বিবেকানন্দ বাউরির সাফাই, ''প্রধানমন্ত্রীর আগেই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ওই একই বয়ানে চিঠি লেখা হয়েছিল প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেখানে ম্যাডাম লেখা হয়েছে সেই জায়গায় শব্দটি বদল করা হয়নি। আমার অফিসে যাঁরা কাজ করেন তাঁদের ভুল এটা। আমি এতটাই ব্যস্ত ছিলাম যে সই করার সময় দেখার সুযোগ হয়নি। তিনি আরও বলেন, যে চিঠি আপনারা দেখছেন তা ছিল ড্রাফ্ট সেটা কোথাও পাঠানো হয়নি ।সংশোধিত চিঠি লিখে আমার অফিসে রাখা হয়েছে ।শিশুটির বাবা তাঁর সময়মতো এসে নিয়ে যাবেন।''


তৃণমূলের দাবি , যে বিধায়ক চিঠি লিখতে জানেন না, তিনি মানুষের কাজ কী ভাবে করবেন।

BJPPM ModiBengal BJP

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর