প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মতোই এরাজ্যেও একাধিক কর্মসূচি রেখেছে পশ্চিমবঙ্গ বিজেপি। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, ১৭ সেপ্টেম্বর, মোদীর জন্মদিনে বেশিরভাগ সেবামূলক কাজ করা হবে।
তিনি বলেন, কর্মসূচির তালিকায় রয়েছে রক্তদান শিবির, গরিবদের পোশাক বিতরণ, বাচ্চাদেরকে পড়ার সামগ্রী দেওয়া, অনাথলয়ে যাওয়া, বয়স্কদের ফল দেওয়া, হাসপাতালে ফল দেওয়া এই ধরনের সেবামূলক কাজ হবে।
প্রধানমন্ত্রীর ৭১ বছর পূর্ণ হচ্ছে। সেই উপলক্ষে ৭১টা জায়গায় নদী, পুকুর পরিষ্কার করা হবে। ঘাট পরিষ্কার করে, প্লাস্টিক বর্জনের জন্য প্রচার চালানো হবে।