JMB Terrorists : কলকাতাকে করিডর বানিয়ে জাল বিস্তার দাক্ষিণাত্যে, তদন্তে জানছেন গোয়েন্দারা

Updated : Jul 15, 2021 08:08
|
Editorji News Desk

বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ছেন অসংখ্য বাংলাদেশি৷ তাঁদের ভিড়ে মিশে থাকছে জঙ্গিরা। কলকাতাকে করিডর বানিয়ে দক্ষিণ ভারতে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশিরা। কেরল ও তামিলনাড়ুর বিভিন্ন কারখানায় নাম ভাঁড়িয়ে কাজ করছেন কয়েকশো বাংলাদেশি, যাঁদের কাছে পাসপোর্ট, ভিসার মতো কোনও বৈধ নথি নেই। এই শ্রমিকদের ভিড়ে বাংলাদেশি জেএমবি জঙ্গিরা সেখানে গা-ঢাকা দিচ্ছে। কলকাতায় ধৃত তিন জঙ্গিকে জেরা করে এই তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা।

লালবাজার জানতে পেরেছে, তামিলনাড়ুর দু’টি কাপড়ের মিলে ভুয়ো পরিচয় দিয়ে কাজ করছেন প্রায় দু’শো জন বাংলাদেশি। কেরলে অন্তত ৬০ জন বাংলাদেশি কর্মরত বলেও জানা গিয়েছে। পুলিশকর্তাদের মতে, এই সংখ্যাটা আরও অনেক বেশি।

দক্ষিণ শহরতলির হরিদেবপুর থেকে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে গ্রেপ্তার হয়েছে তিন বাংলাদেশি জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি। এদের সঙ্গে হুজি এবং আল কায়দারও যোগাযোগ রয়েছে বলে দাবি লালবাজারের। নতুন মডিউল তৈরির জন্য জেএমবি জঙ্গি সংগঠন দক্ষিণ ভারতের ওই বাংলাদেশিদের মগজধোলাই করতে শুরু করেছে বলে সন্দেহ গোয়েন্দাদের। এই ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

bangladeshTerrorist Outfit

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর