দক্ষিণবঙ্গে সংকটজনক বন্যা পরিস্থিতি। বিগত কয়েক দিনের প্রবল বৃষ্টিঢ় পাশাপাশি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
নবান্ন সূত্রে খবর, বুধবার বিকেল পর্যন্ত অতিবৃষ্টি এবং বন্যা পরিস্থিতির জেরে এ রাজ্যে কমপক্ষে ২৩ জন বলি হয়েছে। দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৬ জনের। ৭ জন জলে তলিয়ে গিয়েছেন। বজ্রপাতে মৃত্যু হয়েছে ৬ জনের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন দু'জন। এবং কালিম্পং এলাকায় ধসে চাপা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ১,১৩,১৮১ জন মানুষকে দূর্গত এলাকা থেকে সরানো হয়েছে। ৩৬১ টি ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে ৪৩,১৯২ জন মানুষ আশ্রয় নিয়েছেন।