Asha Bhosle Birthday : শুভ জন্মদিন, আশা ভোঁসলে! দশকের পর দশক সুরের ঝর্ণাধারায় স্নান করাচ্ছেন তিনি

Updated : Sep 08, 2021 11:53
|
Editorji News Desk

Happy Birthday Asha Bhosle: কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) ৮৮ তম জনৃমদিন আজ। দশকের পর দশক ধরে আশাজির সুরে মাতোয়ারা হয়ে আছে গোটা দেশ। কেবল ভারত নয়, এই উপমহাদেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বেই জনপ্রিয় আশা ভোঁসলে। তাঁর সুর, তাঁর কণ্ঠ, তাঁর গায়কী গত শতাব্দীর ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্পদগুলির অন্যতম।

১৯৩৩ সালে ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। মাত্র ১০ বছর বয়সে ১৯৪২ সালে মারাঠি চলচ্চিত্র ‘কিতি হাসাল’-এর জন্য দিদি লতা মঙ্গেশকারের সঙ্গে প্রথম প্লে ব্যাক করেন আশা। ৯৫০টির বেশি সিনেমায় গান গেয়েছেন আশা। বাংলা, হিন্দি, মারাঠি, ওড়িয়া-সহ একাধিক আঞ্চলিক ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি।

কিন্তু নিছক পরিসংখ্যানে তাঁকে বাঁধা যায় না৷ আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীতের এক অবিস্মরণীয় নাম। জন্মদিনে এই কিংবদন্তি শিল্পীকে প্রণাম।

Asha Bhosle

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ