ইয়াস মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে বিশেষ সতর্কতা জারি। ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়তে পারে বাংলা ও ওড়িশা উপকূলে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুত সেনাবাহিনী। ওড়িশা উপকূলে মোতায়েন করা হয়েছে ২ কলাম সেনা ও ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সের ২টি দল। ৮ কলাম সেনা ও ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে বাংলার জন্য। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উদ্ধার ও ত্রাণকাজে সাহায্যকারী দল হিসেবে দুই রাজ্যে এদের মোতায়েন করা হয়েছে।