আলিয়া ভাটের অনুরাগীদের জন্য সুখবর। অবশেষে করোনা মুক্ত হলেন অভিনেত্রী। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন আলিয়া নিজেই। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া। সেখানে নীল রঙের ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে তাঁকে। ছবির ক্যাপশনে লেখেন, "এই একটা সময় যখন নেগেটিভ হওয়া আসলে ভালো।" ২ এপ্রিল থেকে কোয়ারান্টিনে ছিলেন তিনি। অবশেষে তাঁর রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে অনুরাগীরা।মহারাষ্ট্রের করোনাবিধি মেনে শীঘ্রই তিনি শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে।