দীর্ঘ দু’বছর প্রতীক্ষার অবসান। আলিয়া ভাট অভিনীত এবং সঞ্জয় লীলা বনসালীর পরিচালিত ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র শুটিং শেষ হল। অভিনেত্রী ছবির পরিচালক এবং ফিল্ম ক্রুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা সংক্ষেপে লিখেছেন আলিয়া । আলিয়া তার পোস্টে লেখেন দু’টো লকডাউন, দুটি সাইক্লোন এবং ফিল্মের প্রধান অভিনেতা পাশাপাশি পরিচালক কোভিড ভাইরাসের সংক্রমণের কারণে শুটিং শেষ করা একেবারে সহজ ছিল না। আলিয়া লেখেন, ‘আমরা ২০১৯ সালের ৪ ডিসেম্বর গাঙ্গুবাইয়ের শুটিং শুরু করেছিলা … এবং আমরা এখন ২ বছর পরে ছবিটি শেষ করলাম!