গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি নিয়ে আইনি বিতর্কে ছবির কলাকুশলীরা। ছবির পরিচালক সঞ্জয় লিলা বনশালি এবং ছবির নাম ভূমিকায় অভিনয় করা আলিয়া ভাটকে তলব করল মুম্বই আদালত। গাঙ্গুবাঈ-এর দত্তক নেওয়া চার ছেলের মধ্যে একজন বাবু রাজি শাহ। তিনিই ছবির কলাকুশলীদের বিরুদ্ধে অবমাননার অভিযোগ আনেন। গাঙ্গুবাঈ-এর জীবনের গোপনীয়তা লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি তাঁর।
আগামী ২১ মে, মুম্বই আদালতে হাজিরা দিতে হবে সঞ্জয়-আলিয়াকে।