এক সময় ডেট করতেন তাঁরা। পেজ থ্রির চর্চায় থাকতেন এই জুটি। এখন অবশ্য তারা 'গুড ফ্রেন্ডস'। বলছি সিদ্ধার্থ মালহোত্রা আর আলিয়া ভাটের কথা। সম্প্রতি সিদ্ধার্থের ভুয়সী প্রশংসা শোনা গেল আলিয়ার মুখে। তাহলে কি আবার ঘন হচ্ছে দুজনের সম্পর্ক? আজ্ঞে না। সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত শেরশাহ ছবির কথা বলতে গিয়েই প্রাক্তন প্রেমিকের প্রশংসা করলেন তিনি।
তবে হ্যাঁ শুধু সিদ্ধার্থ না, ছবিতে কিয়ারার পারফরম্যান্সের প্রশংসাও করেছেন হাইওয়ে গার্ল। বলিউডে আবার সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্ক নিয়েও গুঞ্জন আছে কিনা।
শেরশাহ ছবিটিকে মাস্ট ওয়াচের তালিকায় রেখেছেন আলিয়া।