Ajanta Biswas: ৩ নয়, ৬ মাসের জন্য সাসপেন্ড অনিল-কন্যা, অজন্তার শাস্তি নিয়ে দোলাচলে সিপিএম

Updated : Aug 22, 2021 09:47
|
Editorji News Desk

অজন্তা বিশ্বাসের(AJANTA BISWAS) শাস্তি নিয়েও দোলাচলে সিপিএম(CPIM)! প্রথমে ঠিক হয়েছিল, ৩ মাসের জন্য সাসপেন্ড করা হবে অনিল-কন্যাকে। কিন্তু জেলা সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত বদল হল জেলা কমিটির বৈঠকে।

যে এরিয়া কমিটির মধ্যে অজন্তার পার্টির মেম্বারশিপ রয়েছে, সেই কমিটি ৬ মাসের জন্য সাসপেন্ড সুপারিশ করেছিল।

যদিও জেলা সম্পাদক মণ্ডলী সিদ্ধান্ত নেয়, যেহেতু প্রথমবারের অপরাধ। তাই অনিল কন্যাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে। তাই ৩ মাস সাসপেন্ড করা হবে। শনিবার সেই সিদ্ধান্ত বদল হল জেলা কমিটির বৈঠকে। সেখানে স্থির হয় যে, ৬ মাসের জন্য সাসপেন্ড করতে হবে অজন্তাকে(AJANTA BISWAS)।

সাধারণত এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে সম্পাদক মণ্ডলী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। কিন্তু এ ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বদল হল। যা আরেকটি নজিরবিহীন ঘটনা। আবার এই বিষয়টি রাজ্য কমিটিতেও পাঠানো হয়েছে বলে খবর সূত্রের

CPIMAjanta BiswasJago Bangla

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর