বয়স শুধুমাত্রই একটা সংখ্যা। আর এটাই প্রমাণ করে দিলেন ৮৩ বছরের অভিনেত্রী ওয়াহিদা রহমান। তাই সেই সংখ্যাকে তুরি মেরে আন্দামান-নিকোরব দ্বীপপুঞ্জে মেয়ে কাশভি রেখির সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত তিনি। মেয়ের হাত ধরে স্নরকেলিংয়ে মেতে উঠেছিলেন অভিনেত্রী। সাগরের তলায় মেয়ের হাত শক্ত করে ধরে ভ্রমণের পুরো মজা নিতে দেখা গিয়েছে ওয়াহিদাকে। সামান্য আড়ষ্টভাব ছাড়া নায়িকার বয়স বোঝার কোনও উপায় ছিল না। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছুটি কাটানোর সেই ছবি পোস্ট করেছেন কাশভি। ছবির ক্যাপশনের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, "ওয়াটার বেবিজ!"