Vaccine allocation for Bengal: বাংলায় বরাদ্দ ৯০ লক্ষ, সব রাজ্যের জন্য ১২ কোটি টিকার ব্যবস্থা কেন্দ্রের

Updated : Jul 02, 2021 08:33
|
Editorji News Desk

জুলাই মাসে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে প্রায় ১২ কোটি ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে। এমনটাই জানানো হল কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার, কেন্দ্রের তরফে জানানো হয়, এই ১২ কোটির মধ্যে ১০ কোটি হবে কোভিশিল্ড ও ২ কোটি হবে কোভ্যাকসিনের ডোজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী, সবথেকে বেশি টিকা উত্তরপ্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে। যোগী আদিত্যনাথের রাজ্যে পাঠানো হবে ১ কোটি ৯১ লক্ষের বেশি ডোজ।


দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে দেওয়া হচ্ছে প্রায় ১ কোটি ১৫ লক্ষ ভ্যাকসিন। তৃতীয় স্থানে বিহার। তারা পাচ্ছে প্রায় ৯২ লক্ষ ভ্যাকসিন। চতুর্থস্থানে স্থানে পশ্চিমবঙ্গ। এরাজ্যের জন্য বরাদ্দ প্রায় ৯০ লক্ষ ভ্যাকসিনের ডোজ। সূত্রের খবর, এই ৯০ লক্ষের মধ্যে ৭৫ লক্ষ কোভিশিল্ড ও ১৫ লক্ষের কিছু বেশি কোভ্যাকসিন পাঠানো হবে।

CoronaCOVISHIELDCOVID VACCINECovaccine

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর