৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেওয়া হল ‘গার্ড অব অনার’।সঙ্গে ছিলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনার সহরাজ্যের অন্যান্য মন্ত্রীরাও । রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনএর পর কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পুলিশের অনেককে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের ৯ টি প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হলো রবিবার সকালে। ট্যাবলোর মাধ্যমে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প ‘দুয়ারে সরকার’, ‘দুয়ারে রেশন’ ও ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-ও দেখানো হয়েছে।
সোমবার দেশের ১৫টি রাজ্যে পালিত হবে ‘খেলা হবে’ দিবস। তার আগে সেই ট্যাবলোও দেখা গেল দর্শক শূন্য রেড রোডে।