অনলাইন প্রতারণা রুখতে আগেই উদ্যোগী হয়েছিল লালবাজার। এবার বড় সাফল্য পেল রাজ্য পুলিশ।
গ্রাহকদের অললাইন কেনাকাটার তথ্য হাতিয়ে লটারির টোপ দিয়ে প্রতারণার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৬ জন তেলেঙ্গানা ও ১ জন বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই চক্র কাজ করছিল।পুলিশ খবর পেয়ে তাদের গ্রেফতার করেছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ধৃতেরা বড় কোনও চক্রের সঙ্গে যুক্ত কিনা, তারা কী ভাবে অপারেশন চালাত, এর মাস্টারমাইন্ডই বা কে, সবই খতিয়ে দেখছে পুলিশ।