মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ছত্তিশগড়ে শহিদ হলেন ৫ জন জওয়ান। জখম বেশ কয়েকজন। এই এনকাউন্টারে কয়েকজন মাওবাদীও খতম হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। সুকনা ও বিজাপুর সীমান্ত এলাকার তারিমে যৌথভাবে শনিবার মাওবাদীদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছিল কোবরা ইউনিট, ডিসট্রিক্ট রিসার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা। সেই জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। ঘটনাস্থলেই ৫ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি।