JMB terrorists : সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছে ১৫ JMB জঙ্গি! জেরায় মিলল তথ্য

Updated : Jul 13, 2021 08:12
|
Editorji News Desk

বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছে অন্তত ১৫ জন জেএমবি জঙ্গি৷ কলকাতায় ধৃত তিন জেএমবি জঙ্গিকে জেরা করে এ কথা জানতে পেরেছে পুলিশ।

রবিবার তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে পুলিস। ধৃতদের ১৪ দিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

এখনও পর্যন্ত জেরায় জানা গিয়েছে, সীমান্ত টপকে ভারতে ঢুকে কয়েকজন এ রাজ্যে গা ঢাকা দিলেও, বাকি জেএমবি জঙ্গিরা পালিয়ে গিয়েছে জম্মু-কাশ্মীর ও ওড়িশায়। ওই পলাতক জেএমবি জঙ্গিদের খোঁজ শুরু করেছে কলকাতা পুলিসের এসটিএফ।

ধৃত নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাবির এবং রবিউল ইসলামকে রবিবার থেকেই ম্যারাথন জেরা করেছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন, এ রাজ্যে জঙ্গিদের থাকা-খাওয়ার জন্য অর্থের জোগান দিত জামাতের রবারি উইং বা ডাকাতি শাখা। যার প্রধান হুজি লিডার আল আমিন। ধৃত নাজিবুর অস্ত্র পাঠাতো আলা আমিনকে।

জানা গিয়েছে, হরিদেবপুরে জঙ্গি সেলিম মুন্সির বাড়িতে আশ্রয় নিয়েছিল ধৃতরা। শেখ শাকিল ওরফে সেলিম মুন্সি তিন জনকে জাল আধার কার্ড বানাতে সাহায্য করেছিল। বর্তমানে পলাতক সেলিম মুন্সিরও খোঁজ চালাচ্ছে STF।

ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, স্লিপার সেল তৈরির জন্য কলকাতায় বেশ কয়েকটি ব্যাঙ্ক, বড় গয়নার শো রুমে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। কলকাতার বিভিন্ন এলাকা রেইকি করত তারা। ব্যাঙ্ক, গয়নার দোকানের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য জোগাড় করত। এরা সকলেই জামাতের রবারি উইংয়ের সদস্য।

West BengalKashmirJMB Terrorists

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর