Modi Cabinet Expansion: শান্তনু ঠাকুরের মন্ত্রিত্ব নিয়ে মতুয়া ঘরে আগুন, ১২ মন্ত্রীর পদত্যাগ

Updated : Jul 07, 2021 20:03
|
Editorji News Desk

শান্তনু ঠাকুরের কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়া নিয়ে ফের মতুয়া সমাজে রাজনৈতিক চাপানউতোর। তোপ দেগেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী হলেও মতুয়াদের কোনও উপকার হবে না। রদবদল হয়েছে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছে ড. হর্ষবর্ধনকে। সেই সঙ্গে তাঁর ডেপুটি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবেও বাদ পড়েছেন মন্ত্রিসভা থেকে। কেন্দ্রের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব  হয়েছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শের ভিত্তিতে ১২ জন কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পদত্যাগী মন্ত্রীরা হলেন, সদানন্দ গৌড়া, রবিশঙ্কর প্রসাদ, থবর চন্দ গহলৌত, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, ড. হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, সন্তোষ কুমার গাঙ্গওয়ার, বাবুল সুপ্রিয়, ধোত্রে সঞ্জয় শামরাও, রতন লাল কাটারিয়া, প্রতাপ চন্দ্র সারঙ্গী ও দেবশ্রী চৌধুরী।

MinisterCabinetmodi

Recommended For You

editorji | ভারত

Kashmir Attack: ভূস্বর্গ ভয়ঙ্কর! সন্ত্রাসে ক্ষতবিক্ষত ২৫ বছর এক নজরে

editorji | ভারত

Kashmir Attack: কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না... মৃত ২৬ জনের মধ্যে বাংলার তিন

editorji | ভারত

Kunal Kamra: 'হাম হোঙ্গে কাঙ্গাল একদিন'! শিন্ডেসেনার রোষানলে কুণাল কামরা, পাচ্ছেন লাগাতার ডেথথ্রেট

editorji | ভারত

Sunita Williams: পেশী দুর্বল, সরু হয়ে এসেছে পা, মুখে বিশ্বজয়ের হাসি, ঘর ওয়াপসির পর কেমন আছেন সুনীতারা?

editorji | ভারত

Trolly Murder : আরও এক ট্রলি ব্যাগ কাণ্ডের সমাধান, হরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক