আজ রাজ-শুভশ্রীর সন্তান ইউভানের জন্মদিন। ইউভানের জন্মের ঠিক আগে ব্যক্তিগত জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন দম্পতি। রাজ নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন।
হারিয়েছেন তাঁর বাবাকেও। সে সময় একা হাতে সব সামলেছিলেন শুভশ্রী।সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন রাজ এবং শুভশ্রী। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় ইউভান।
রাজ এবং শুভশ্রী দু’জনেই ছেলের কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। ইউভানের জনপ্রিয়তা এতটাই যে তার নামে প্রথমে ফেক সোশ্যাল অ্যাকাউন্ট তৈরি হয়েছিল।
যা প্রকাশ্যে বন্ধ করার আর্জি জানিয়েছিলেন স্বয়ং রাজ। পরে অবশ্য ইউভানের নামে আলাদা করে পেজ তৈরি হয়েছে।আপাতত তাঁদের সুখের সময়। ছেলে এখন তাঁদের কাছে প্রায়োরিটি। একইসঙ্গে আনলক পর্বে ধীরে ধীরে কাজেও ফিরছেন তাঁরা।