যশ ‘বিয়ে’ করেছেন, না করেন নি। এনিয়ে যখন তুমুল জল্পনা তার মধ্যেই বিয়ে সেরে ফেললেন অভিনেতা যশ দাশগুপ্ত।
কিন্তু কাকে? ছবি সামনে আসতেই দেখা গেল, ইনি পাত্রী নন, পাত্র ।সিঁদুর পরালেন, গালে সিঁদুর মাখালেন। ইউটিউবার স্যান্ডি সাহা। জনসমক্ষে স্যান্ডিকে কপালে সিঁদুর পরালেন ঈশান-জনক। ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করলেন ইউটিউবার।
সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্যান্ডি যশের দিকে কপাল এগিয়ে দিলেন। যশ গেরুয়া রঙের সিঁদুর মোটা করে স্যান্ডির মাথায় পরিয়ে দিলেন।
স্যান্ডি লজ্জা পেয়ে গেলেন। যশ স্যান্ডির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতে লাগলেন। কয়েক মুহূর্ত পর সেই সিঁদুরই স্যান্ডির গালে মাখিয়ে দিলেন নুসরতের সঙ্গী।স্যান্ডি জানালেন, নুসরতের সঙ্গে তাঁর কথা হয়েছে।
এমনকী স্যান্ডিকে নাকি তিনি তাঁর সদ্যোজাত ঈশানের সৎ মা হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু সমগ্র কথোপকথন স্যান্ডি এখনই প্রকাশ করতে পারবেন না বলে জানালেন। তবে কথা দিলেন, দু’দিনের মধ্যে তাঁর অনুরাগীরা বাকিটাও জানতে পারবেন