ইয়াস রাজ্যে আসার আগেই ঝড়ের তান্ডব শুরু। বিদ্যুত মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বেশকিছু জায়গায় বিদুতের খুঁটি উপড়ে গেছে।সোদপুরে গাছ পড়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন হয়ে যায় সাময়িক। ক্যানিংয়েও বিদ্যুত পরিষেবা বিঘ্নিত হয়েছে, পরে তা ঠিক করা হয়। পশ্চিম মেদিনীপুরের পিংলায় ইলেকট্রিক পোল পড়ে বিদ্যুত পরিষেবা বিঘ্নিত হয়েছে।