বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (West Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কোন জেলার কী অবস্থা, ক্ষয়ক্ষতি কত, কত জনের প্রাণহানি হয়েছে, তা জানতে চান মোদী (Modi)। পরিস্থিতি সামাল দিতে কী কী পদক্ষেপ করা যায়, তা নিয়েও আলোচনা হয় দু’জনের মধ্যে। মোদীর কাছে মমতা (Mamata) অভিযোগ করেন, এটা ম্যানমেড বন্যা।
প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে টুইটারে লেখা হয়, 'বাঁধ থেকে ছাড়া জলে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। বন্যা কবলিত এলাকায় সকলে যাদে সুস্থ ও নিরাপদ থাকেন, তার জন্য প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী।'
বন্যা নিয়ে মোদীর কাছে একগুচ্ছ অভিযোগ করেছেন মমতা। নদীগুলির নাব্যতা কমে যাওয়াতেই জলধারণ ক্ষমতা কমেছে এবং তার জন্যই বার বার বাংলায় বন্যা (West Bengal Flood) পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যের সঙ্গে পরামর্শ না করে ডিভিসি নিজেদের ইচ্ছেমতো জল ছাড়ছে, সময় মতো পলি পরিষ্কার করছে না বলেও মোদীর কাছে ক্ষোভ উগরে দেন তিনি।