শহরে ভরা কোটালের সতর্কতা। শহরবাসীর জন্আয রয়েছে আবহাওয়া দফতরের বিপদ সংকেত।হাওয়া অফিস জানিয়েছে, শনিবার ২টো ২৫মিনিট থেকে গঙ্গার জলস্তর বাড়তে শুরু করবে। জলস্তরের উচ্চতা হবে ১৮.২৪ ফুট বা ৫.৫৬ মিটার শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সোমবার থেকে বৃষ্টির বেগ বাড়বে। বাণ মোকাবিলায় কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য তারক সিং জানিয়েছেন, বাণের কারনে শনিবার লকগেট বন্ধ রাখা হবে নির্দিষ্ট সময়ের জন্য। বেলা ১২.১০ থেকে ৪.১০ পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে লকগেটে।