নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি।
আবহাওয়া দফতর জানিয়েছে, ক্রমশ শক্তিশালী হবে নিম্নচাপ। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়ায়।
অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বৃহস্পতিবার পর্যন্ত জারি করা হয়েছে লাল সতর্কতা।অন্যদিকে মঙ্গলবার মিনিট খানেকের ঝড়ে লন্ডভন্ড হ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ হিঙ্গলগঞ্জেরও ওপর দিয়ে ঝড় বয়ে যায়।
তার জেরে বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সবথেকে ক্ষতিগ্রস্ত হিঙ্গলগঞ্জ থানা। কয়েক মিনিটের জেরে বিপর্যস্ত থানার ওয়্যারলেস ব্যবস্থা।