ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২১-এর সম্ভাব্য উত্তর প্রকাশ হবে আজ। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে উত্তর প্রকাশ করবে দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড)। একবার এই উত্তরপত্র প্রকাশিত হলে, অনলাইনে wbjeeb.nic.in-এ গিয়ে পরীক্ষার্থীরা তাদের উত্তর পরীক্ষা করতে পারবেন। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েবসাইটে ঢোকার পর কোনও উত্তর নিয়ে যদি পরীক্ষার্থীদের আপত্তি থাকে তাহলে তারা তা বৃহস্পতিবার ২২ জুলাই বা তার আগে জানাতে পারে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওএমআর এর ছবি এবং প্রার্থীদের উত্তর অগাস্টের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। এনিয়ে ছাত্ররা চ্যালেঞ্জ জানাতে চাইলে দুই দিন সময় পাওয়া যাবে।