Private bus : বাসমালিক সংগঠনের সঙ্গে আজ বৈঠক করবে সরকার

Updated : Jul 05, 2021 08:26
|
Editorji News Desk

 করোনা আবহে বিধিনিষেধ শিথিল হয়েছে। রাস্তায় বেসরকারি বাস নামানোর অনুমতি দিয়েছে সরকার৷ কিন্তু ভাড়া না বাড়িয়ে বাস নামাতে নারাজ বাসমালিক সংগঠন। ফলে বাসের দেখা মিলছে না। সরকারি বাস থাকলেও তা পর্যাপ্ত নয়। প্রবল ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থায় সমাধানসূত্র খুঁজতে আজ, সোমবার বাসমালিক সংগঠনের সঙ্গে বৈঠক করবে রাজ্য সরকার।
 পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, "আমরা বার বার বেসরকারি বাসের মালিকদের বলছি, অবিলম্বে বাস নামান৷ সাধারণ মানুষকে বিপদে ফেলবেন না। ওঁদের সমস্যার কথা আমরা জানি। কিন্তু সরকার বিষয়টি দেখছে। আগে বাস নামান, পরে সব সমাধান হবে।"
 সরকারের কথা মানতে নারাজ বাসমালিকরা। তাঁদের কথায়, ৫০ শতাংশ যাত্রী নিয়ে আগের ভাড়ায় বাস চালালো অসম্ভব। তাতে বিপুল ক্ষতির সম্ভাবনা। ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়।

WB Governmentprivate hospitalPrivate bus

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর