রাজ্যের তিন জেলায় জারি হল কমলা সতর্কতা৷ আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ ও বিহারের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই দু'য়ের প্রভাবেই রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে বৃষ্টি হবে। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। নিম্নচাপের প্রভাবে বিহার ও ঝাড়খন্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর। শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।