ঘূর্ণিঝড় চলে গিয়েছে। কিন্তু এখনও জলমগ্ন সন্দেশখালি, হিঞ্জলগঞ্জ, টাকির বিস্তীর্ণ এলাকা। গ্রামের পর গ্রাম জলের তলায়। জলমগ্ন বিঘার পর বিঘা জমি। উত্তর ২৪ পরগনা জেলার এই এলাকায় একাধিক নদীবাঁধ ভেঙে গিয়েছে। ফাটল ধরেছে বেশ কয়েকটি নদীবাঁধে। অসংখ্য মানুষ ঘরছাড়া, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন অনেকে। বৃহস্পতিবারও বৃষ্টি হচ্ছে। ফলে জলস্তর বাড়ছে ইছামতীর।