Bengali New Web Platform: বিনোদন তো বটেই, তাও আবার বিনামূল্যে! বাঙালির নতুন ঠিকানা 'উরি বাবা'

Updated : Jul 31, 2021 18:35
|
Editorji News Desk

অতিমারীতে রাতারাতি পালটে গেছে বিনোদনের ধরণ। সিনেমাহলে গিয়ে পপকর্ন চিবোতে চিবোতে সপ্তাহান্তের নাইট শো? ওসব এখন নস্টালজিয়া। বিনোদন বললেই এখন মনে থুড়ি হাতে উঠে আসে স্মার্ট ফোন। রাতভর সঙ্গী ওটিটি-র ওয়েবসিরিজ। বাংলায় ওয়েব প্ল্যাটফর্ম অবশ্য হাতে গোনা। অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী এবং অমিত বসু নিয়ে আসছেন এক ব্র্যান্ড নিউ বিনোদনের ঠিকানা। নাম উরি বাবা।  

এটাই নাকি হতে চলেছে বাংলার প্রথম 'ইন্ডিপেন্ডেন্ট ফ্রি কনটেন্ট স্টেশন' । অর্থাৎ বিনোদন তো থাকছেই, তাও আবার বিনামূল্যে। 

মূলত ২০-থেকে ৪০, এই বয়সের দর্শকের কথা ভেবেই তৈরি হয়েছে উরি বাবার কন্টেন্ট। শ্লোগান খানাও জব্বর। 'সার্চ কর...রিসার্চ কর'। উরি বাবার পেছনের যারা মাস্টার মাইন্ড, তাঁদের দাবি, সব স্বাদের বিনোদন নিয়ে হাজির হবে তাঁদের উরি বাবা। ফিকশন, ননফিকশন, অ্যাকশন, নাচ, গান নিয়ে জম্পেশ চ্যানেল। 

প্যান্ডেমিকে অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে শুধু কাজের অভাবে, সেই সব ইয়ং ট্যালেন্টদেরও নাকি ঠিকানা হয়ে উঠতে চলেছে উরি বাবা। যাত্রা শুরু ২ অগাস্ট। 

OTT app

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ