Unknown Fever: উপচে পড়ছে হাসপাতাল, জলপাইগুড়িতে বাড়ছে অজানা জ্বরের আতঙ্ক

Updated : Sep 21, 2021 17:41
|
Editorji News Desk

জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে বেড়েই চলেছে অজানা জ্বরের আতঙ্ক (Unknown Fever)। শতাধিক শিশু ভর্তি রয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। নেই পর্যাপ্ত বেড। ফলে শিশু বিভাগে গাদাগাদি করে চলছে চিকিত্‍সা। হাসপাতালের আউটডোর ও ইন্ডোর বিভাগে উপচে পড়েছে আক্রান্তদের ভিড়। সঙ্গে রয়েছেন শিশুদের অভিভাবকরাও। সবমিলিয়ে পরিস্থিতি শোচনীয়।

জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ১৪০ ছাড়িয়েছে। সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি আক্রান্ত শিশুর সংখ্যা ছিল ৯১। মঙ্গলবার সকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, জেলা জুড়ে জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েছে। ফলে, কেবল সদর হাসপাতালেই রোগীর চাপ বেড়েছে এমন নয়, বেসরকারি হাসপাতালগুলিরও প্রায় একই অবস্থা। এই পরিস্থিতিতে অনেক হাসপাতাল থেকেই রোগীকে রেফার করা হচ্ছে সদর হাসপাতালে। ফলে বাড়ছে চাপ।

unknown fever

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর