উত্তরবঙ্গে (North Bengal) অজানা জ্বরের শিকার অসংখ্য শিশু। তার মধ্যেই আতঙ্ক ছড়াল দক্ষিণবঙ্গে। রানাঘাটে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু শিশু ভর্তি হয়েছে হাসপাতালে।
রানাঘাট শহর ও সংলগ্ন এলাকায় আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৬৮ জন শিশু। এই রকম জ্বরের কারণ কী, তা এখনও নিশ্চিত নয়। মনে করা হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিশুদের ঠান্ডা লেগে শরীর খারাপ হচ্ছে। কিন্তু করোনা এবং অজানা জ্বরের আবহে দুশ্চিন্তা বাড়ছে জেলাজুড়ে।