তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে(TMCP foundation day) দুপুরে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, বক্তৃতার সময়ই জুম কলের মাধ্যমে একটি প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থাও রাখা হচ্ছে এ বছরের কর্মসূচিতে। ভবিষ্যত ভাবনা সম্পর্কে সংগঠনের নেতাদের প্রশ্ন করতে পারেন নেত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day)পালনের কর্মসূচি শুরু হওয়ার পর স্মরণযোগ্য কালের মধ্যে এমনটা কখনওই ঘটেনি।
শনিবার সকালেই পড়ুয়াদের উদ্দেশে টুইটারে অভিনন্দন-বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়