বুথের ১০০ মিটারের মধ্যে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গে কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলল তৃণমূল। শুক্রবার এই নিয়ে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। কমিশনকে দেওয়া চিঠিতে রাজ্যের শাসকদল লিখেছে, পুলিশকর্মীরা একাধিক সরকারের আমলে কাজ করেছে। তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না কমিশন। পাশাপাশি ভিভিপ্যাট নিয়েও আপত্তি জানিয়েছে তৃণমূল।