Tmc Leader Shoot Out:বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ পুরুলিয়ার তৃণমূল নেতা

Updated : Jul 11, 2021 12:03
|
Editorji News Desk

রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতী হামলায় গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে তাঁর উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পুরুলিয়া শহরে।

বছর খানেক আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে গেলেও, বিধানসভা নির্বাচনের পর তিনি তৃণমূলে ফেরেন। রাজনৈতিক কারণে এই হামলা কি না, তা এখনও স্পষ্ট নয়। পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে কাজ সেরে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।

অভিযোগ, পথে পুরুলিয়া আদালতের কাছে চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা গুলি চালায়। একটি বন্ধ চায়ের দোকানের ভিতর থেকে গুলি চালানো হয় বলে অনুমান পুলিশের। পেটে গুলি তাঁর।

পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে জখম তৃণমূল নেতাকে।

PuruliashootTMC

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর