করোনা বিধি লঙ্ঘনের জের, টাইগার-দিশাকে আটক করল মুম্বই পুলিশ

Updated : Jun 03, 2021 12:33
|
Editorji News Desk

করোনাবিধি লঙ্ঘন করবার অভিযোগে অভিনেতা টাইগার শ্রফ ও তাঁর বান্ধবী, অভিনেত্রী দিশা পাটানির বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। বুধবার মুম্বই পুলিশ টাইগার-দিশার গাড়ি আটকেছিল, এবার কড়া ব্যবস্থা নিল তারকা জুটির বিরুদ্ধে। মুম্বই পুলিশ জানিয়েছে করোনাবিধি ভেঙেছেন দুজনে। মহারাষ্ট্রে  লকডাউন বিধি অমান্য করে দুপুর ২টোর পর ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তাঁরা। সেই সময়ই টাইগার-দিশার গাড়ি আটক করে পুলিশ। কী কারণে তাঁরা ওই সময় বাইরে ছিলেন তা স্পষ্ট করে জানাতে পারেননি জুটি। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু হয়েছে দু্ই বলিউড তারকার বিরুদ্ধে, তবে জামিনযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি জানিয়েছে মুম্বই পুলিশ। 

Tiger shroffDisha Patani

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ