BJP : রাজ্য বিজেপিতে রদবদলের জল্পনা, সংগঠনের দায়িত্ব পেতে পারেন দেবশ্রী

Updated : Jul 12, 2021 08:35
|
Editorji News Desk

বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর রদবদল হতে পারে রাজ্য বিজেপিতে। সদ্য কেন্দ্রীয় মন্ত্রীত্ব হারানো উত্তরবঙ্গের নেত্রী দেবশ্রী চৌধুরীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। বাবুল সুপ্রিয়কেও সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কথা থাকলেও তাঁর একাধিক মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। সম্প্রতি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করেছেন বাবুল৷ অন্যদিকে, দিল্লি গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক করেছেন দিলীপ। সেখানে সাংগঠনিক রদবদল নিয়ে কথা হয়েছে। মুকুল রায়ের জেলা উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তায় বিজেপির রাজ্য নেতৃত্ব। রবিবার দলের জেলা পর্যায়ের বৈঠকে গরহাজির ছিলেন একাধি বিধায়ক। বনগাঁ উত্তর, বাগদা এবং গাইঘাটা বিধায়ক সভায় আসেননি৷ এর মধ্যে দু'জনকে কড়া বার্তা দিতে পারে রাজ্য বিজেপি।

Bengal BJPDilip GhoshBabul Supriya

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ভারত

Manmohan Singh : ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক, ঘোষিতভাবে অবসরও নিয়েছিলেন 'বিরল' মনমোহন সিং

editorji | ভারত

Manmohan Singh Passes Away : প্রয়াত ভারতীয় অর্থনীতির পুরোধা, মনমোহনের প্রয়াণে গভীর শোক

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর