১৮৭৯ সালের কলকাতা। ইংরেজদের ফুটবল খেলা দেখে আকৃষ্ট হয়েছিল মাত্র ১০ বছর বয়সি এক নাবালক। বড় হয়ে ওই খেলার মাধ্যমেই ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেই নাবালক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। বড় পর্দায় তাঁর সংগ্রামের কাহিনি তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নতুন বছরেই মুক্তি পেল 'গোলন্দাজ'-এর টিজার। সিলভার স্ক্রিনে নগেন্দ্রপ্রসাদ সর্বাধীকারীর জার্সি পরতে দেখা যাবে দেবকে। সব ঠিক থাকলে চলতি বছরের ১৫ অগাস্ট হলে মুক্তি পাবে ছবিটি।