শিক্ষক-শিক্ষিকাদের পোস্টিং নিয়ে সমস্যা বহু বছরের।সেই সব শিক্ষক-শিক্ষিকাদের কথা মাথায় রেখে সম্প্রতি এক বিশেষ পোর্টাল তৈরি করেছে রাজ্য সরকার।
‘উৎসশ্রী’ পোর্টাল চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পোর্টালের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে বদলির জন্য।
তবে বদলির আবেদনের জন্এয কিছু শর্কক বেঁধে দিয়েছে সরকার। একই বিদ্যালয়ে একটানা পাঁচ বছর কাজ করার পরই কোনও শিক্ষক বা শিক্ষিকা আবেদন করতে পারবেন।
একবার বদলি হয়ে গেলে তারপর পাঁচ বছর আর আবেদন করা যাবে না। কোনও শিক্ষক বা শিক্ষিকা যদি আগে বদলির নির্দেশ পেয়েও তা ফিরিয়ে দিয়ে থাকেন, তাহলে পরের সাত বছর আর আবেদন করতে পারবেন না।